আত্রাইয়ে শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ১৭:০৮
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বিপ্লব হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে আত্রাই থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব হোসেন বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলাম একটি দল নিয়ে সেখানে অভিযান চালান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহযোগী সংগঠন শ্রমিক লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন শ্রমিক লীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সিদ্ধেশ্বরী মোড় এলাকায় তার দোকান ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল
হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, নিশ্চিত শনাক্ত ৯২৬০
টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
হামে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা