কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (৩ জুন) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৪৬) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গত রাতে শংকরপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাকির পালানোর চেষ্টা করে। তবে সমর্থ হয়নি, পুলিশ তাকে আটক করে । পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওসি মো. এবাদ আলী জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার পিরোজপুর আদালতে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/৪জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































