শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৬, ২৩:৪৬| আপডেট : ০৬ জুন ২০২৬, ০০:০৪
অ- অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদফতরের লিডার শফিক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১১টা ২৪ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দু’টি ইউনিট পাঠানো হয়। পরে আরো দু’টি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।

বিস্তারিত আসছে...

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা