বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ২২:৪৬
অ- অ+

দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র ও সমাজ গঠনের সুযোগ কাজে লাগাতে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, গত ২২ বছরে জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এর নেতৃত্ব আপসহীন ভূমিকা পালন করেছে। আদর্শিক ও নীতিনিষ্ঠ অবস্থান থেকে দলটি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছে।

তাঁরা আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে আগামীতেও দলটি দেশ ও জনগণের পক্ষে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের প্রতিনিধি, এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এনসিপির কেন্দ্রীয় নেতা আকরাম হোসেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হাসান, সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কবি মোহন রায়হান, লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি হাসান ফখরি, মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ডা. মোশতাক হোসেন, সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী, এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম এবং জন অধিকার পার্টির ইসমাইল সম্রাটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এ ছাড়া নাগরিক সমাজের বিশিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে দলের রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাসে বন্যা, জরুরি সতর্কতা জারি
থানায় পর্যাপ্ত গাড়ি নেই, ব্যারাকে জায়গা নেই; তবু ইউনিফর্ম বদলে কতটা লাভ?
আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা