পিরোজপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১১:৫৮
অ- অ+

জেলার কাউখালী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস (৪২)নামে ঔষধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিক্যাল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে পিরোজপুর ও ভান্ডারিয়া অঞ্চলে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। অন্য মোটরসাইকেল আরোহী সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাসসকে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প!
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা