৯৯৯ থেকে কল পেয়ে পদ্মার ডুবোচর থেকে ৮৫ যাত্রী উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৮:৫০
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯- ফোন পাওয়ার পর অভিযান চালিয়ে উদ্ধার করেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল

আজ রোববার (২৮ জুন) এই তথ্য জানায় নৌ পুলিশ। নৌপুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছেঠ দেওয়া হয়

নৌ পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি নামের একটি লঞ্চ পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা চরে লঞ্চটি আটকা পড়ে

জাতীয় জরুরি সেবা ৯৯৯- বিষয়টি জানানো হলে দৌলতদিয়া পাটুরিয়া নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার নৌপুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় আটকে পড়া যাত্রীদের চর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামে অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়

নৌপুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে (১১:৩০ মিনিট) সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান

দৌলতদিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ট্রিপল নাইন থেকে খবর পাওয়ার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের অন্য একটি লঞ্চে স্থানান্তর করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4