খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ১৮:২৯
অ- অ+

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।

ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে আগামী ৩ জুলাই প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করবে এবং ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।

মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি’র নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান। সফরকালে প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করবে।

জানা গেছে, এই সফরকালে জামায়াত নেতারা দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। একই সাথে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক: রাষ্ট্রপতি
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী 
সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা