বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ০৯:৫২
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর আজ বুধবারও স্বর্ণের দামে আরও ধস নেমেছে। খবর রয়টার্সর’।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা কমে যাওয়ায় বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশা শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আজ বুধবার গ্রিনিচ মান সময় ০১:১২ পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮১ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। এর আগের দিনও দাম কমে গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার নিয়ে পরিবর্তিত প্রত্যাশা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবে স্বর্ণবাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝড়ের বাধা পেরিয়ে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে মেক্সিকো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬ বছর: গৌরবের পথচলার নতুন অধ্যায়
বিশ্ববাজারে ২৪ ঘণ্টায় জ্বালানি তেলের দাম কমার পর ফের বাড়লো
পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা