প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ১৮:০৯
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল মঙ্গলবার তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শায়রুল কবির খান জানান, আপাতত নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর যানজট কমাতে বিকল্প বাস টার্মিনাল স্থাপনে সরকারের পরিদর্শন শুরু
শার্শায় সাংবাদিক পরিচয়ে ফের চাঁদাবাজির অভিযোগ সোহাগের বিরুদ্ধে
চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা