হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ২০:৩২
অ- অ+

জেলার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়া (৩৮) ও তার ভাই আজিদ মিয়া (৩৬)।

স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে ওই দুই ভাই তাদের বাড়ির বৈদ্যুতিক একটি খুঁটি পরিবর্তন করছিলেন। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মাটিতে পড়ে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাঁশের একটি বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই দুই ভাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা