শিরোনাম :

হুথিদের হামলায় ইয়েমেনের ১৪ সরকারি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৫:৫৮
অ- অ+

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ১৪ সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা রোববার এএফপিকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, হোদেইদার দক্ষিণে হায়স জেলায় শনিবার ভোরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করে।

এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও বলেন, 'এই সংঘর্ষে হুথিদের পক্ষেও নিহত ও আহত হয়েছে।' তবে বিদ্রোহী বাহিনীর কতজন নিহত হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদাও রয়েছে। অন্যদিকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দু’পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষেও ঘটনা কমে এসেছে।

তবে শুক্রবার হুথিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স'-এর অংশ হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাজিল জিতবে নাকি হারবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা