মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১১:৩৭
অ- অ+

ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ শ্রদ্ধা নিবেদনের পর মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হয়েছে।

প্রেস টিভির বরাতে শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে ইমাম রেজা (আ.)–এর মাজার প্রাঙ্গণের দার আল-জিকর কক্ষে দাফন সম্পন্ন হয়। এর আগে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাঁর মরদেহবাহী কফিন মাজারের রওজার চারপাশে প্রদক্ষিণ করানো হয়।

জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র মাজারের পায়ামবারে আজম (সা.) প্রাঙ্গণে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাফনের পর ইরানসহ বিভিন্ন দেশের মুসল্লিরা তাঁর জন্য লাইলাতুল দাফনের নামাজ আদায় করেন।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে মাশহাদে অনুষ্ঠিত শেষ শোকযাত্রায় লাখো মানুষ অংশ নেন। মরদেহবাহী গাড়িকে ঘিরে শহরের প্রধান সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ পুত্র সাইয়্যেদ মোস্তফা খামেনি জানাজার নামাজে ইমামতি করেন।

বিপুল জনসমাগমের কারণে শুধু মাজার প্রাঙ্গণেই নয়, নওয়াব সাফাভি, তাবারসি ও শিরাজি সড়কেও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শোকযাত্রায় ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘বিলায়াতে ফকিহের বিরোধীদের মৃত্যু’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি ‘ইয়া লাসারাতিল হুসাইন’ লেখা লাল পতাকা বহন করেন অংশগ্রহণকারীরা।

গত শুক্রবার শোকানুষ্ঠান শুরু হয়। এতে ৪৫টির বেশি দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং ৯০টির বেশি দেশের ধর্মীয় আলেম অংশ নেন। পরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানান। সোমবার তেহরানে শোকমিছিল এবং মঙ্গলবার কোম ও জামকারান মসজিদে পৃথক শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রেস টিভি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস
মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা