খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১৬:৪৭
অ- অ+

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছেন দেশটির আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না।

সংবাদ সংস্থা সেপাহ প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন আইআরজিসি প্রধান।

আহমদ বাহিদি বলেন, ‘ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকে জানতে হবে, এই নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামিয়ে আনতে পারবে না।’

বাহিদি বলেন, ‘শহিদদের রক্তের প্রতিশোধ এবং এই হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।’

খামেনির দাফনের পরপরই এই মন্তব্য করেন আইআরজিসি প্রধান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হয়।

সূত্র: আল জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে দুর্যোগকবলিত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটির সুযোগ
গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা