ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৮:১৬
অ- অ+

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় শফিকুর রহমান মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করেন।

শোকবার্তায় তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন দেশবরেণ্য ও খ্যাতিমান জ্যেষ্ঠ আইনজীবী। একই সঙ্গে একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে তিনি তার পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।

শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে দলমত–নির্বিশেষে তিনি সবার কাছে সমাদৃত ও শ্রদ্ধার পাত্র ছিলেন। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক পরামর্শ দিয়েছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মহানুভবতার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের আইনি লড়াইয়ে তিনি অন্যতম প্রধান আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছেন। সংকটের সময়েও তিনি কোনো ধরনের পারিশ্রমিক বা ফি নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সবসময় বলতেন, ‘নিপীড়িত ও মজলুম মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’ তাঁর এই নিঃস্বার্থ অবদান ও আইনি সহযোগিতা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

শোকবার্তায় শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সব মানবিক ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে সঞ্জীবন সদস্যদের: আনসার মহাপরিচালক
দীর্ঘ ৪৮ ঘণ্টার অভিযানে থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা