তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর নেই

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১৪:৩৭
অ- অ+

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ভোরে হওয়া এ ভূমিকম্পের কম্পন আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলা। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫৯ কিলোমিটার।

আফাদের তথ্যমতে, মালটিয়ার পাশাপাশি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও সানলিউরফাসহ আশপাশের কয়েকটি প্রদেশেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাওয়া সব তথ্য ও প্রতিবেদন খতিয়ে দেখছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
দুই দফায় টানা চার দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা