এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ২১:২৭
অ- অ+

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে দলের আরেক নেতাকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ)।

রোববার (১৯ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সোনাগাজী উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

নোটিশ অনুযায়ী, ফেনীর সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ফেনী জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীবের বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজের বিষয়ে সুজাউদ্দিন সজীব বলেন, ‘সোনাগাজীতে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলার অভিযোগে আমাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমি লিখিত জবাব দেব।’

অন্যদিকে, সাময়িক অব্যাহতি পাওয়া আকবর হোসেন বলেন, ‘আমাকেও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে। আমিও নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব দেব।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা