সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, ১৮:০২| আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:১০
অ- অ+

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাষ্ট্রপতি পদত্যাগ করার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আবু হানিফ এই দাবি জানান।

আবু হানিফ তার পোস্টে বলেন,"পতিত আওয়ামিলীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিদেশে চিকিৎসা করতে গিয়ে,সেখান থেকে পলাতক খুনি হাসিনার সাথে যোগাযোগ করে।তার এই যোগাযোগ কে হালকা করে দেখার সুযোগ নাই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব মেকানিজম করছে ভারত। সম্প্রতি সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফোনালাপের বিষয় গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সাথে ফোনালাপ দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, অনেকটা পরিস্থিতি বুঝতে পেরে আজকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে। নিষিদ্ধ আওয়ামিলীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন হাফিজ উদ্দিন
স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল-ত্রুটি হতেই পারে: শফিকুর রহমান
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা