জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৭:৫২
অ- অ+

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ২২৯ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে গতি দেখা যায়। জুলাইয়ের প্রথম পাঁচ দিনে দেশে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ২১ দিনে প্রবাসী আয় ছাড়ায় ২০০ কোটি ডলারের মাইলফলক। ২৫ দিন শেষে তা দাঁড়িয়েছে ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারের বিভিন্ন প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তাদের ধারণা, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া, আমদানি ব্যয় পরিশোধ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: খুলনার ডিআইজি
তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে এসবি কর্মকর্তাকে ছুরিকাঘাত: তিন দিনের মাথায় ৪ আসামি গ্রেপ্তার
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা