আনসারের দায়িত্বশীলতায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৪:৩৬
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে হারিয়ে যাওয়া একটি মূল্যবান ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামে এক প্রবাসী যাত্রী।

মঙ্গলবার ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করেন কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা। বিষয়টি তিনি দ্রুত ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে অবহিত করেন।

এরপর ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে ক্যানোপি-০২সহ আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ মাইকিং করেন আনসার সদস্যরা। তাদের তৎপরতায় ব্যাগের মালিক মো. মাসুদুজ্জামান তালুকদার, যিনি ইতোমধ্যে নিজ বাসা নারায়ণগঞ্জে ফিরে গিয়েছিলেন, পুনরায় বিমানবন্দরে আসেন।

পরে তার উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক কার্ড এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রীসহ অন্যান্য মালামাল যাচাই করা হয়। সবকিছু সঠিকভাবে শনাক্ত হওয়ার পর ব্যাগটি তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এমন দায়িত্বশীল, সৎ ও মানবিক ভূমিকা সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার সড়কে নজরদারি বাড়াতে বসছে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জ
জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর
সরকারকে সফল করতে প্রশাসন ঢেলে সাজানো জরুরি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা