জবি–সংলগ্ন এলাকায়

সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৯:৫৪
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঘটনাস্থলে দেখা গেছে।

আজ মঙ্গলবার বিকাল ৫টার পর ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় তাকে উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ সদস্যদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘তারা গুলি করছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।’

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষের রেশ ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ে। বিকালেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

তবে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে রবিউল ইসলাম নয়নের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা