মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (৯ আগস্ট) মিরপুর মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ চন্দ্র মাল (২৬), ইয়াছিন (১৯), নোমান হাসান (২৯), আব্দুল আহাদ (২১), সুমন মৃধা (৩০), শাহী মোহাম্মদ ইকবাল (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), বসির আহমেদ মাতবর (৫১), পারুল বেগম (৪৫), জাহিদ হাসান (২৩), শাহিন খান (৪৪), জাহিদুল ইসলাম রনি (৩০), মনির (৩২), শামীম (২৫), মামুন (১৯), তাওহিদ (১৯), ফাহিম (১৮), শুভ সরদার (২৪), রনি (৩০), আহসান হাবিব (২৬), হানিফ মোস্তাজিম (৩১), সুমন (২৫), রাকিব ইসলাম (২৪), শাহিন (২৫), আব্দুল হালিম (৩৮), আবিদ হাসান (২৮), আবু রাউফার (৩৭), মিশন চৌধুরী (২৮), সাকিব ও শহিদুল ইসলাম।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































