দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৩
অ- অ+

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছে। এ কারণে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।

বৃহস্পতিবার কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।

নতুন দামের ফলে দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও এক ধাপ বেড়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে আবারও স্বর্ণের দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫১ বার দাম বাড়ানো হয়েছে, ৫০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, মামলা ৫৮
স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, নিজের জুতাই বহন করছিলেন ওসি মোহাম্মদ আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা