তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৫:২০
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়। থানাভিত্তিক হিসাবে, তেজগাঁও থানা-পুলিশ ৯ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ৩৩ জন, আদাবর থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৯ জন এবং হাতিরঝিল থানা-পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার