তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

রংপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ২১:০৪
অ- অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখা হবে। তিস্তার সঙ্গে জড়িত ১৪টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে সেই পানি সংরক্ষণ করা হবে। আমরা চাই বর্ষার পর শুকনো মৌসুমে যেন তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ তলা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তার উজান থেকে যদি শুষ্ক মৌসুমে পানি না পাই, প্রতিবেশী দেশ যদি পানি না দেয়, তাহলে আমাদের পানি ধরে রাখতে হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের দুই কোটি মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ায় প্রতি মাসে কমপক্ষে দুই থেকে তিনবার যাওয়া-আসার পথে হাসপাতাল পরিদর্শন করবো। যে কাজগুলোর দায়িত্ব দিয়েছি, তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবো। হাসপাতালের জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবার স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বেশি, তাই শীঘ্রই জনবল সংকটের বিষয়টি সমাধান হবে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের নতুন সভাপতি শাহ সুহেল, সম্পাদক আশিক উল্লাস
মার্কিন সেনাকে হত্যা বা বন্দিতে ইরানের পুরস্কার ঘোষণা
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা