২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৫:৫৯
অ- অ+

হবিগঞ্জে পুলিশের হাতে আটকের ২১ ঘণ্টা নাটকীয়তার পর অবশেষে থানা থেকে মুক্তি পেলেন “বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম” বলে আলোচনায় আসা হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ তিন সহযোগী। মঙ্গলবার দুপুর ২টায় মুচলেকা নিয়ে মাহদী হাসানসহ আটক ৩ জনকে ছেড়ে দেয়া হয়।

এ সময় থানা ফটকের সামনে ভীড় জমায় বৈছাআ নেতাকর্মী ও আটককৃতদের স্বজনসহ সংবাদকর্মীরা। মাহদী ছাড়াও ছাড়া পাওয়া অন্য দুজন হল বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাকিব।

এর আগে গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছিল, প্রশাসনের অনুমতি ছাড়া কর্মসূচি আয়োজন এবং শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে আটকের পর আজ দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। পরে প্রায় ২১ ঘণ্টা থানা হেফাজতে রাখার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ‘প্রশানের অনুমতি ছাড়া তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় তাদেরকে আটক করা হয়েছিল। মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।’

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন
মানবিক ও সমাজকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ