কলকাতার হোটেলে আগুনে পুড়ে নিহত ৯, বাংলাদেশি থাকার আশঙ্কা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩১
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে হোটেলটির চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং প্রাণহানির ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আগুনের ধোঁয়ায় অনেকে অচেতন হয়ে পড়েন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত রয়েছেন।

স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেক অতিথি ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও হোটেল থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর অতিথিরা বের হওয়ার চেষ্টা করলে সংকীর্ণ প্রবেশ ও বের হওয়ার পথে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হোটেলের ভেতরে আটকা পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অধিকাংশের মৃত্যু ধোঁয়ায় শ্বাসরোধের কারণে হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক রয়েছেন কি না, তা-ও যাচাই করা হচ্ছে।

মির্জা গালিব স্ট্রিট কলকাতার নিউ মার্কেটের একেবারে পাশেই অবস্থিত। নিউ মার্কেটের পেছনের অংশ ও আশপাশের বেশ কয়েকটি প্রধান গলি এই সড়কের সঙ্গে যুক্ত।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গন্ধর্ব্যপুর পানি শোধনাগার প্রকল্পে আর্থিক জটিলতা, পরামর্শক নিয়োগ ওয়াসার
বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড Ai-CHA
এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর বাংলাদেশ ব্রাঞ্চ এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জে ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা
কারাবন্দী ডা. দীপু মনি, স্বামীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা