কারাবন্দী ডা. দীপু মনি, স্বামীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫৬
অ- অ+

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা ডা. দীপু মনি সাময়িক প্যারোলে মুক্তির আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সল ইসলাম।

আইনজীবী জানান, স্বামীর জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে আজ বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হবে।

তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চলাফেরার জন্য তিনি হুইলচেয়ার ব্যবহার করতেন। পারিবারিক জীবনে দীপু মনি ও তৌফিক নেওয়াজের এক কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুতে স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, রাবন্দী কোনো ব্যক্তিকে নির্দিষ্ট মানবিক বা জরুরি প্রয়োজনে স্বল্প সময়ের জন্য সাময়িক মুক্তি দেওয়াকে প্যারোল বলা হয়। সাধারণত বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়ের মৃত্যুতে জানাজা বা শেষকৃত্যে অংশ নিতে প্যারোল দেওয়া হয়ে থাকে।

২০১৬ সালের ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রণীত প্যারোল নীতিমালা অনুযায়ী, বন্দীর নিকটাত্মীয়ের মৃত্যু বা বিশেষ প্রয়োজনে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় প্যারোল অনুমোদন দেওয়া যেতে পারে। সাধারণত এ ধরনের প্যারোলে বন্দীকে পুলিশ পাহারায় রাখা হয় এবং নির্ধারিত সময় শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

প্যারোল কোনো আদালতের বিচারিক আদেশ বা জামিন নয়। এটি নির্বাহী বিভাগের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে কার্যকর হয়। জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে ডা. দীপু মনির আবেদন অনুমোদন করা হবে কি না এবং হলে কত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিদ্ধান্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ‘চাঁদাবাজ’ পাপেলের পৃষ্ঠপোষক কে?
সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ