ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৭:২১
অ- অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার ভাতিজা ও চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে একই সাথে কোটচাঁদপুর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে জানালা দিয়ে পানি চাইল শিশুরা, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ
শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে: ডেপুটি স্পিকার
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
আমি রাজনীতি করি তবে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: ইসরাফিল খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা