ভারতে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ০৯:২৭
অ- অ+

সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারতে আবারও দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ সোমবার (২৪ আগস্ট) জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে দলটি।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় ভারতের কেন্দ্রীয় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও বাস্তবায়ন হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতেই সোমবারের বৈঠক ডাকা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশজুড়ে ফের শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার বিষয়টিও রয়েছে। এজন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি।

সিজেপির নেতারা বলছেন, নতুন করে উত্তেজনা তৈরির অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে।

দলটির ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। ওই তালিকা পেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আদালতের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিলের সুযোগ তৈরি হতে পারে।

তবে আদালতের বারবার অনুরোধের পরও কেন্দ্রীয় সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।

দলটি আরও দাবি করেছে, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনও পূরণ হয়নি।

সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। তবে সেই সদিচ্যাকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য সরকারকে সতর্ক করেছে দলটি। প্রতিশ্রুতি পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলন পুনরায় শুরু করার প্রস্তুতির কথাও জানিয়েছে তারা।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
National Crisis Gas, Severe Crisis and the Present Reality
শৈশব পেরিয়ে, এখনও শরণার্থী 
কুষ্টিয়ায় পোষা বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক
আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা