সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৬:৩১
অ- অ+

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত উজ্জ্বল হোসেন জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত উজ্জ্বল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জে যাচ্ছেন। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনা শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। খবর পেলে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের নিকটাত্মীয় আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা 
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০
দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা