সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৫:৫৯
অ- অ+

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি বলেন, তিনি এমপির গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ি এলাকার সিরাজ সরকারের ছেলে।

এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, এমপির গাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সোমবার জেলা বিএনপি নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক দল, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে পানিতে পড়ে যমজ ২ বোনের মৃত্যু
মাটির নিচে মিলল নিখোঁজ কলেজছাত্রের বস্তবন্দি মরদেহ 
হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা