এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫২| আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:০২
অ- অ+

তিব্বত ও নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ হিমবাহধস ও বিধ্বংসী বন্যার পর তিব্বত অঞ্চলে ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের।

জিএফজেডের তথ্য অনুযায়ী, উত্তর তিব্বতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র গত বুধবার ভয়াবহ ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের অঞ্চলগুলো থেকে কয়েক শ মাইল উত্তরে অবস্থিত।

বুধবারের ভয়াবহ হিমবাহধস ও বিধ্বংসী বন্যায় নেপালে প্রায় তিন শ মানুষ মারা গেছে। নিখোঁজ রয়েছেন আরও সহস্রাধিক, যাদের বেশির ভাগই বিদেশি পর্যটক।

এদিকে, তিব্বতে একটি ব্যারিয়ার লেক বা প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় চীন বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের ফ্লাড রেসপন্স ব্যবস্থা চালু করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদটির পানির স্তর ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গণপিটুনির পর পুলিশে দেওয়া অভিযুক্ত যুবকের মৃত্যু
নেপালে কাদার ভেতর মিলছে শত শত মরদেহ, মৃত্যু দাঁড়াল প্রায় ৪০০, নিখোঁজ দেড় হাজার
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৯ জনের মরদেহ গ্রামে পৌঁছেছে, আজ একসঙ্গে জানাজা
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন পুতিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা