মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৪:৪৪
অ- অ+

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের।

শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় মির্জা আব্বাসের চিকিৎসা চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর তিনি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছেন। চিকিৎসকদের পরামর্শের পরই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। চিকিৎসা শেষে বুধবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ‘চাঁদাবাজ’ পাপেলের পৃষ্ঠপোষক কে?
সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ