নিজ শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৬:০৪
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরের দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সাথী বড় রসুলপুর গ্রামের বাসিন্দা প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সাথী'র শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন সাথী'র নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ আসেনি। তখন আশেপাশের লোকজনের সহায়তায় দরজা খুললে পরে সবাই ভিতরে গিয়ে দেখতে পায় সাথী মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে দরজার পর্দার কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে আছে।’

তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাথী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা
এইচএসসির ফল প্রকাশ: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল : কোন বোর্ডে পাসের হার কত?
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ