প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ২০:২২
অ- অ+

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি চলাচলের জন্য খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। এই সমুদ্রপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে অবশ্যই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমন্বয় ও অনুমোদন নিতে হবে বলেও জানান তিনি।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ব্যবস্থার বিষয়ে মাস্কাটের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু এই সমঝোতাটি স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন করা হবে না।

ইরানের এই নেতা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলে দেওয়ার বিষয়ে তেহরানের কোনো তাড়াহুড়ো নেই এবং তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত রাখবে। ঘারিবাবাদি বলেন, এই সমঝোতা বাস্তবায়নের জন্য অপর পক্ষকে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যখনই এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে, ইরানও তখন তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপগুলো কোনো নতুন বিষয় নয়। ওয়াশিংটন যদি কূটনীতির পথে ফিরে আসতে আগ্রহী হয়, তবে তাদের অতীতের কর্মকাণ্ডের দায়ভার অবশ্যই স্বীকার করতে হবে। ইসলামাবাদে সমঝোতার আওতায় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখার জন্য মধ্যস্থতাকারীদের আহ্বান জানান তিনি। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়ক উদ্বোধন 
ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
কথা ছিল চোখের চিকিৎসা শেষে বাড়ি ফিরবেন, ফিরলেন লাশ হয়ে
স্ট্রাইকার পজিশনে জেসুসকে বেছে নিয়েছে বার্সেলোনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা