যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ০৮:২৬
অ- অ+

হরমুজ প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর রয়টার্সের।

আইআরজিসি জানিয়েছে, জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানি বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের পর প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাধা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার হরমুজ প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য, আইআরজিসির সদস্যদের হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন নিক্ষেপের প্রস্তুতি নিতে দেখা যাওয়ার পর এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে সম্ভাব্য তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় ‘সীমিত ও নির্ভুল’ অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
তাত্ত্বিক আলোয় বিএনপি’র চার দশক: ইতিহাস, অর্জন ও নতুন যুগের অভিযাত্রা
দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা