বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪০
অ- অ+

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সোমবার তেলের দাম ২ শতাংশের বেশি বাড়ায় ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠেছে। খবর আলজাজিরার।

রবিবার হরমুজ প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরপরই আন্তর্জাতিক তেলবাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব পড়ে অপরিশোধিত তেলের দামে।

বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১০টা ২ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ২২ সেন্ট বা ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩২ সেন্টে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এ ধরনের অপরিশোধিত তেলের দাম ২ ডলার ১ সেন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৪১ সেন্টে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা বাড়লে বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমন আশঙ্কার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেপাল-চীনে হিমবাহ ধসে নিহত বেড়ে ৭৯৭, নিখোঁজ ৩ হাজারের বেশি
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
তাত্ত্বিক আলোয় বিএনপি’র চার দশক: ইতিহাস, অর্জন ও নতুন যুগের অভিযাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা