পাবনা জেলা যুবলীগের নতুন কমিটিতে সভাপতি পিয়াল, সম্পাদক তাজুল

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪
অ- অ+

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের পাবনা জেলা শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নাজমুল আলম পিয়ালকে সভাপতি ও তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮২ সদস্যের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী পাবনা জেলা শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনের জন্য নতুন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

যুবলীগের দপ্তর সেলের উপদপ্তর সম্পাদক মৌ. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নব গঠিত নিষিদ্ধ ঘোষিত পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, রাজপথের পরিক্ষিত নেতৃত্ব বাচাই করেই কমিটি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। সংগঠনের দায়িত্ব ও কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে পারলেই স্বার্থকতা।

(ঢাকা টাইমস/৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলির ঘটনায় গ্রেপ্তার ৪, বিদেশি পিস্তল-ইয়াবা উদ্ধার
আগামীকাল স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৪৪
শজিমেকে ইন্টার্নদের কর্মবিরতি অব্যাহত, বন্ধ বহির্বিভাগ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা