চট্টগ্রামে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৫

চট্টগ্রামের সাঙ্গু নদীর সাতকানিয়া অংশে পানিতে ডুবে মো. শাহিন (৩) ও মোছাম্মৎ আফিজা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু আমিলাইশ ইউনিয়নের পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।
স্থানীয় সূত্র জানিয়েছে, পরিবারের সাথে নানাবাড়িতে বেড়াতে গিয়ে দুই ভাইবোন বাড়ির পাশে খেলছিলো। বেলা ১১টার দিকে তারা নদী তীরবর্তী এলাকায় গেলে কোনো এক পর্যায়ে দুজনই নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে নেমে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। প্রায় ৩০ মিনিট পর স্থানীয়রা দুজনের নিথর দেহ খুঁজে পান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। তাদের মৃত্যুতে ওই এলাকার সবাই শোকাহত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







