সিলেটে বাসায় মিলল চিকিৎসকের ঝুলন্ত মরদেহ

সিলেট নগরীতে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ছিলেন।
নিহতের ভগ্নিপতি জানান, পদ্মজিতের স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তারা আজকেই মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসাটিতে ভাড়াটে হিসেবে ওঠেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
(ঢাকা টাইমস/৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







