ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৭২তম চালানে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬
অ- অ+

ভারত-বাংলাদেশ ‘ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ ৭২তম চালানের অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল পৌঁছেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পার্বতীপুর ডিপোতে সম্পূর্ণ সরবরাহ প্রক্রিয়া শেষ হয়।

২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশ ১৫ বছর মেয়াদে মোট প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়। ২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এই পথে বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

আমদানিকৃত ডিজেল বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান ভাগে বণ্টন করা হয়।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা, নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা হয়ে পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে পৌঁছেছে। পাইপলাইনটি ভূগর্ভের প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা হয়েছে।

ভারত ও বাংলাদেশের যৌথ এই জ্বালানি অবকাঠামো প্রকল্প দুই দেশের আন্তসীমান্ত জ্বালানি সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের ফলে আমদানি ও পরিবহন ব্যবস্থায় নতুন অবকাঠামোগত সুবিধা তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি
আরব আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বিপাকে প্রবাসীরা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন