মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৬
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওসি বলেন, এখনো রিলিফ ট্রেন আসেনি, আসলে উদ্ধার কাজ শুরু হবে।

(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু
বিসিএস ক্যাডার হয়ে সরাসরি ইউএনও ফারহান!
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি, গ্রেপ্তার ৫