নারায়ণগঞ্জে শুভ্র  হত্যায় ৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র (৩২) হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস ও মনা (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর (৩০) ও কাওছার (৩৪)। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে আসামিরা ফতুল্লা থানার মাসদাইর এলাকার আদর্শ স্কুলের উত্তর পাশে ‘মায়ের আঁচল’ নামে নির্মাণাধীন ১২ তলা ভবনের সপ্তম তলায় শুভ্রকে ডেকে নিয়ে যায়। পরে শুভ্রকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর শুভ্রর বাবা মো. শাহাদাত হোসেন শিকদার ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৪ মার্চ অভিযোগপত্র দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, শুভ্র হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং দুই আসামি পলাতক ছিলেন। (ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
৬ গোল করে যৌথভাবে শীর্ষে এমবাপে
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ