হবিগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৫
অ- অ+

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার বিকেল ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি ধানী জমিতে কিশোরী জুবা আক্তারকে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা জমিতে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় মামলা করা হয়। মামলাটি পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

মামলার তদন্তে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততার অভিযোগ উঠে।

আদালতের নথি অনুযায়ী, খলিল উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (২)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি, গ্রেপ্তার ৫
পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল ৬ জনের, ঢাকায় মৃত্যু বেশি
‘চলতে কষ্ট হচ্ছে, ১০% চাইলেন আসিফ মাহমুদ’