পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২
অ- অ+

বাংলাদেশের একটি পরিবার, বাবা, মা ও ছেলে, একসঙ্গে পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ অংশ নিয়ে একটি অনন্য মাইলফলক গড়তে যাচ্ছে। পাওয়ারম্যান হলো বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম Run-Bike-Run Endurance Race Series। আন্তর্জাতিক এই ডুয়াথলন প্রতিযোগিতায় পরিবার হিসেবে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি পরিবারগুলোর অন্যতম হতে যাচ্ছে তারা।

এই অনুপ্রেরণাদায়ী পরিবারের সদস্যরা হলেন মাহফুজা হক, একজন সাবেক কর্পোরেট এইচআর লিডার; মোহাম্মদ হাসান মাহমুদ, টেলিযোগাযোগ খাতের একজন সিনিয়র লিডার এবং তাদের ছেলে তাফসীর জিনান মাহমুদ, যিনি বর্তমানে বিবিএর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

দীর্ঘদিনের নিয়মিত অনুশীলন, পারস্পরিক অনুপ্রেরণা এবং খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তাদের এই যাত্রা। এর আগে তারা একসঙ্গে Bangkok Marathon 2023-এ অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন দৌড় ও সাইক্লিং ইভেন্টেও সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ মোহাম্মদ হাসান মাহমুদ অংশ নেবেন Classic Distance বিভাগে, যেখানে রয়েছে ১০ কিমি দৌড় + ৬০ কিমি সাইক্লিং + ১০ কিমি দৌড়, অর্থাৎ মোট ৮০ কিমি। অন্যদিকে মাহফুজা হক ও তাফসীর জিনান মাহমুদ অংশ নেবেন Short Distance বিভাগে, যার দূরত্ব ৫ কিমি দৌড় + ৩০ কিমি সাইক্লিং + ৫ কিমি দৌড়।

পাওয়ারম্যান মালয়েশিয়া শেষে তারা সরাসরি থাইল্যান্ডে গিয়ে Pattaya Marathon 2026-এ অংশ নেবেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ ম্যারাথন আয়োজন। সেখানে মোহাম্মদ হাসান মাহমুদ অংশ নেবেন ৪২ কিমি ফুল ম্যারাথনে, আর মাহফুজা হক ও তাফসীর জিনান মাহমুদ অংশ নেবেন ২১ কিমি হাফ ম্যারাথনে।

তাদের এই যাত্রা শুধু ফিটনেস, সহনশীলতা ও আত্মবিশ্বাসের প্রতীক নয়, বরং পরিবারকে সঙ্গে নিয়ে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলারও অনন্য উদাহরণ। তাদের বিশ্বাস, এই উদ্যোগ আরও অনেক বাংলাদেশি পরিবারকে একসঙ্গে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি, গ্রেপ্তার ৫
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল ৬ জনের, ঢাকায় মৃত্যু বেশি