আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, রকি রবিবার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











