ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩
অ- অ+

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।

বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার মধ্যে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেল চালুর জন্য গাবতলী টার্মিনাল সরে যাচ্ছে সাভারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখেন মসজিদ উধাও, তীব্র স্রোতে পদ্মায় বিলীন
গোলাম মাওলা রনিকে প্রাণনাশের হুমকি
জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে নাম জানালেন মোজাফফর