ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, মামলা ৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৭৭ জন, মতিঝিলে ৫৮ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৩৮ জন, গুলশানে ৫৩ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে দুজন ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস ও নগদ ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই এবং ২৭ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
ভালোবাসি-ভালোবাসি বলে পাগল করে ফেলেছিল, বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকা আসায় পালিয়েছে ইমন
ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বরিস জনসন
ডিএমপিতে সাত এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল