বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম, এক লাফে ১০৭ ডলার ছাড়ালো

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
অ- অ+

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবর সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এর মধ্য দিয়ে গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সরবরাহ নিয়ে এমন আশঙ্কার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, মামলা ৪৮
ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বরিস জনসন
ডিএমপিতে সাত এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল
মেট্রোরেল চালুর জন্য গাবতলী টার্মিনাল সরে যাচ্ছে সাভারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ