মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজদিখানের মো. আলাউদ্দিন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কর্মসম্পাদন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় আগস্ট মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, মামলা তদন্তসহ থানার সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার এই অর্জন বলে জানা গেছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের এ সাফল্যে থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলও তার এ অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সিরাজদিখান থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











